ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৬টায় ম্যাচটি শুরু হয়।

খেলার ২৪ মিনিটে মজিবর রহমান জনির গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রস দ্রুত ছুটে গিয়ে ডি-বক্সে দখলে নেন জনি। কম্বোডিয়ার ডিফেন্ডারদের অফ সাইডের পাতা ফাঁদ এড়িয়ে তিনি বল জড়ান জালে।

শুরুতে পিছিয়ে পড়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে কম্বোডিয়া। কিন্তু শত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০তে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে কম্বোডিয়া। কম্বোডিয়ার অবস্থান ১৭৬ আর বাংলাদেশ আছে ১৯২তম স্থানে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version