আইন পাস করে রাশিয়ার নতুন দূতাবাস তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে এই দূতাবাস হচ্ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার বলেছেন, নিরাপত্তা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়াকে দূতাবাস বানানোর জন্য যে জমি লিজে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুইটি কক্ষেই তা পাস হয়ে যায়।

ওই জমিতে রাশিয়ার দূতাবাস বানানোর কাজ চলছিল। গতমাসে ফেডারেল কোর্টে এই বিষয়ে একটি মামলায় রায় রাশিয়ার পক্ষে যায়।

স্থানীয় ক্যানবেরা কর্তৃপক্ষ এর আগে লিজ বাতিল করেছিল। তাদের যুক্তি ছিল, ২০০৮-এ জমি লিজে দেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাশিয়া তা ফেলে রাখে। শর্ত ছিল রাশিয়া তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই জায়গাটা একেবারে পার্লামেন্টের পাশেই। ওখানে কোনো দূতাবাসকেই ভবন তৈরির অনুমতি দেওয়া হবে না।

ইউক্রেন যুদ্ধের পর অস্ট্রেলিয়া রাশিয়া থেকে অ্যালুমিনিয়াম ও বক্সাইট আমদানি করা বন্ধ করে দিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version