স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গত বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈই উনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মো. শাহ্আলম (৩৮) এর বসত ঘরে অভিযান চালিয়ে চৌকির নিচ হতে চারটি বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উক্ত টিমটি কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল মিয়ার পিঠে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ছয় বোতল ভারতীয় মদ জব্দ এবং তাকে আটক করে। আটক বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মো. এখলাছ মিয়ার পুত্র।

তিনি আরও জানান, জব্দকৃত ১০৭ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য তিন লক্ষ ২১ হাজার টাকা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version