শনিবার, অক্টোবর ৩

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চায়না থেকে আমদানি করা অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরের মহিমাগঞ্জ রোডস্থ কলিকাতা হারবালে অভিযান চালিয়ে অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম। এসময় গোবিন্দগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।

জানা যায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি অবৈধভাবে গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটিতে কোন বৈধ কবিরাজ না থাকলেও হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ খবর পেয়ে জেলা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এসময় বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও সাইন বোর্ড ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে সেজন্য সতর্ক করা হয়।

জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version