আনোয়ারা প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ।

বৃহস্পতিবার (০৮ জুন) সৈকতে লুসাইপার্ক এলাকায় বিকেল ৪টার সময় জোয়ারের পানিতে এই লাশ ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্।

এবিষয়ে তিনি জানান, আজ বিকেলে জোয়ারে পানিতে অজ্ঞাত ব্যাক্তির লাশটি ভেসে আসলে প্রত্যক্ষদর্শীরা খবর দেয়। পরে আমি সরেজমিনে পরিদর্শন করে থানা এবং নৌ-পুলিশকে খবর দিয়েছে।

বারআউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ কাইসার মাতুব্বর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। লাশের পরিচয় পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version