গাইবান্ধার ফুলছড়িতে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল গ্রামীন নিউজ২৪ এর ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে গ্রামীন নিউজ২৪ এর সম্পাদক সাহিম রেজার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান, কার্যকরী সদস্য মজিবুল হক ছানা, মজিবুর রহমান, রিপন মিয়া, শাকিল মিয়া, মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গ্রামীন নিউজ২৪ এর ভূমিকা তুলে ধরার পাশাপাশি পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিবৃন্দ বর্ষপূর্তির কেক কাটেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version