বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড আনসার আলী মোল্লা মৃত্যু বরণ করেছেন।

আজ( ৬ জুন) মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি কন্যা-জামাতাসহ পার্টির অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । কমরেড আনসার আলী মোল্লা আজীবন এদেশের কৃষক, শ্রমিক, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড আনসার আলি মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি এ্যাড. আবুবক্কর সিদ্দিকী,সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা কমিটির সভাপতি ইউনুস তালুকদার সাধারণ সম্পাদক শামিম বিশ্বাস বাংলাদেশ যুব মৈত্রীর যশোর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু বাংলাদেশ ছাত্র মৈত্রীর যশোর জেলা সভাপতি অরুপ মৈত্র সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন কমরেড আনসার আলি মোল্যা সত্যিকার অর্থে একজন খাটি বিপ্লবী ও শ্রমিক শ্রেণির বন্ধু ছিলেন। তার মৃত্যুতে পার্টির অপুরণীয় ক্ষতি হলো।

নেতৃবৃন্দ কমরেডদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

কমরেড আনসার আলী মোল্লার মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিও এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version