দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী অনির্বাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আর্থিক সুবিধা গ্রহণ করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফরিদ উদ্দিন খোকনের বিরুদ্ধে।

এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত দুর্গাপুরে একটি মামলা দায়ের করেন মো. সাইফুল ইসলাম ও সারমিনা খাতুন। যাহার মামলা নং-২১৮।

তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দাবি করেছেন,নিয়োগ পরিক্ষায় কোনো অনিয়ম হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে,নাগেরগাতী অনির্বাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে গত ০৪ জানুয়ারি এক নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছিল। সে ধারাবাহিকতায় ০১ জুন বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দুইটি পদে ১০ জন অংশ নেন। তবে এ নিয়োগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফরিদ উদ্দিন খোকন বেআইনীভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে পরীক্ষার খাতায় প্রকৃত উত্তীর্ণ প্রার্থীদের কম নম্বর প্রদান করে এবং তার পরীক্ষার উত্তরপত্রে কাঁটাকাটি করে পছন্দের প্রার্থীকে বেশি নম্বর প্রদান করেছেন।

মো.সাইফুল ইসলাম বলেন,আমি নাগেরগাতী অনিবার্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে আবেদন করি এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করি। আমি উক্ত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছি। কিন্তু আমার খাতা গুলি কাটা কাটি করে নাম্বার কমিয়ে অন্য একজনকে প্রথম স্থান করিয়ে দেয় তারা। আমার পরীক্ষার খাতা গুলো পুনরায় যাচাই করার দাবী জানাচ্ছি।

ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াস মিয়া বলেন, নিয়োগ কমিটির সভাপতি আর্থিক সুবিধা গ্রহণ করে পছন্দ প্রার্থীগণকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফরিদ উদ্দিন খোকন বলেন,নিয়োগে কোনো অনিয়ম হয়নি। যারা যেমন পরিক্ষা দিয়েছে তেমনি ফলাফল প্রকাশ হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহেরুল্লাহ বলেন,পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এসিল্যান্ড কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version