ভোলার চরফ্যাশনে পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) ও এসইপিয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ব ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) বাস্তবায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়। এ দিবস উপলক্ষ্যে পরিবেশ উন্নয়ন ফোরাম দুলারহাট শাখা বিভিন্ন গাছের চারা বিতরন এবং আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি মনির আসলামী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর ঋণ সমন্বয়কারী, শঙ্কর চন্দ্র দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন, এসইপি এর প্রকল্প ব্যবস্থাপক হারুনুর রশিদ সহ এফডিএ-এসইপি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

“প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্লাস্টিক ব্যবহারের অপকারিতা, পরিবেশের অপরিসীম গুরুত্ব এবং মানবকুলের জন্য গাছ লাগানোর  প্রয়োজনীয়তাগুলো তুলে ধরেন অতিথীরা।

এরই ধারাবাহিকতায় জনগণকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে ৫০ জন মানুষকে একটি করে আম, পেয়ারা এবং আমড়া গাছের চারা বিতরন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version