শুক্রবার, সেপ্টেম্বর ২৫

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩০ জন আহত হয়েছেন। চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। সাড়ে তিন ঘণ্টা পর ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়। আটকা পড়ে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন। দুর্ভোগে পড়ে নারী শিশুসহ হাজারো যাত্রী।

সূত্র জানায়, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় যানজট ২০ কিলোমিটার ছাড়িয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই মহাসড়ক ছেড়ে চলে গেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version