অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ইসরাইলের মুখোমুখি হয় ব্রাজিল যুবা দল। শনিবার রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত ম্যাচটিতে শক্তিশালী ব্রাজিলকে ৩-২ গোলে হারায় ইসরাইলের যুবারা।
দুইবার এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গোল খেয়ে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিলকে বিদায় করে বিস্ময়ের জন্ম দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইসরাইল।
এর আগে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ফেবারিট আর্জেন্টিনা। স্বাগতিকদের বিদায়ের পর বড় আকর্ষণ ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল ব্রাজিল। কিন্তু আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে ইসরাইল বিদায় করে দিয়েছে ব্রাজিলকেও।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতিয়ার্ধের ৫৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এই লিড মাত্র ৪ মিনিট ধরে রাখতে পারে ফেবারিটরা। ৬০ মিনিটে আনান খালিলির গোলে সমতায় ফেরে ইসরাইল।
আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ এগিয়ে চললেও এরপর আর গোলের দেখা পাচ্ছিল না কেউই। তবে ৯১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে ব্রাজিলকে ফের এগিয়ে দেন ম্যাথিউস নাসিমেন্তো। সেলেসাওরা তখন সেমিফাইনালের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু মাত্র ২ মিনিটের মধ্যে সে স্বপ্নে জল ঢেলে দেন হামজা শিবলি। তার গোলে সমতায় ফেরে ইসরাইল।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলের রক্ষণভাগকে নাচিয়ে ইসরাইলকে এগিয়ে দেন ডাভিড তুর্গেমান। এই গোলেই শেষ পর্যন্ত তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে পরিত্যক্ত ঘরে মাদক সেবনে দায়ে ৪ জনের সাজা
- পদার্থবিজ্ঞান পরীক্ষায় নকল, ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করলেন ইউএনও
- সরকারি গেস্ট রুমে বসবাস করেও নির্ধারিত সময়ে অনুপস্থিত ইফা’র ডিডি!
- এমপি রফিকুল ইসলাম হিলালী আজ আটপাড়ার সুখারী ইউনিয়নের হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেন
- কেন্দুয়ায় গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ায় উত্তেজনা, কেন্দ্র অবরুদ্ধ
- মদনে গরু চুরির ঘটনায় ৩ যুবককে পুলিশের কাছে সোপর্দ করল জনতা
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার



