ডা.এম.এ.মান্নান
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাগরপুরের কৃতিসন্তান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব এক পথ সভা করেছেন। শুক্রবার (০২ জুন) সন্ধ্যায় নাগরপুর সদরের মীরনগর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় আর যদি নৌকা প্রতিকে আমি নির্বাচিত হতে পারি এলাকার সকল প্রকার উন্নয়ন করবো এবং মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আর্দশ সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো মতিউর রহমান মতি, ব্যারিস্টার মাসুদ বেগ, ব্যারিস্টার মেজবাহুর রহমান, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মো.নাদিম মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল হাসান কাজল প্রমূখ।
ব্রেকিং নিউজ
- বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
- অপূর্ণ স্বপ্ন নিয়ে জলাবদ্ধতার মধ্যদিয়ে কমরেড রণজিৎ বাওয়ালি’র বিদায়
- জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অধিকার’র পুষ্পস্তবক অর্পণ
- নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় বাহার কানা ও মাছুম গ্রেফতার
- গুপ্ত রাজনীতির অভিযোগ: সুনামগঞ্জে ছাত্রদল নেতা এহসানুল হক শাওন বহিষ্কার
- টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত



