রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় রূপায়ন শেলটেক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির সপ্তম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে পর্যায়ক্রমে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শ্যামলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভবনটির বিভিন্ন তলায় বেসরকারী হাসপাতাল, বাসা, ব্যাংক, বীমা অফিসসহ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



