মাসুম তালুকদার, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোশাইয়ের হোসেন শিশিরকে সভাপতি ও একই সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান উদয়কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেওয়ান সৈয়দ ফারহান আলী, জিয়াউর রহমান অভি, তানভীর আহমেদ, নৌরিন সুলতানা নীলা ও অন্তি সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মফিজুল ইসলাম রনি, নজরুল ইসলাম সাগর, মহিবুল আমিন মোল্লা ও সাব্বির হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে তুষার মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, বিজয় খান, এনামুল হক বিজয় ও ফারজানা আক্তার টুম্পাকে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি শিশির বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন কমিটি হওয়াতে কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা দারুণ খুশি। সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে সামনের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার চেষ্টা করবো। আশা করি আমি এবং আমার সাধারণ সম্পাদককে নিয়ে এই সংগঠনকে অন্য উচ্চতায় নিয়ে যাবো।এছাড়াও নবাগত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর নানাবিধ উন্নয়ন ও ক্রান্তিকালীন সময়ে তাদের পাশে থেকে জবির বুকে তথা পুরা ঢাকা শহরের বুকে খন্ড কিশোরগঞ্জ গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি সংগঠনকে এগিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব। সাধারণ সম্পাদক উদয় বলেন, সংগঠনকে গতিশীল এবং আরো সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে চাই উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর



