‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ বুধবার (৩১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরমেয়র মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সির্ভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন।
বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version