ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সহজেই বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের একটি অন্যতম মাধ্যম। তবে এজন্য ব্যবহারকারীদের মোবাইল ফোন নম্বরের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত থাকতে হয়। মোবাইল ফোন নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে বর্তমানে
একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যায়না। অনেকেই নিজের ফোন নম্বর বিনিময়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এমন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। প্রোফাইলে আলাদা ইউজার নেম ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে অ্যাপটি। ফলে মোবাইল নম্বর ছাড়াই কেবল ইউজার নেমের সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে ফেসবুক ম্যাসেঞ্জারের আদলে হোয়াটসঅ্যাপের সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ইউজার নেম অনুসন্ধান করলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট পাওয়া যাবে। তাই ব্যবহারকারীদের ফোন নম্বর আদান-প্রদানের ঝামেলায় যেতে হবে না। তবে এখনই সবাই সুযোগটি পাবেন না। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নতুন এ সুবিধা।
ব্রেকিং নিউজ-
- অভাবের বেড়াজলে টিউশন নির্ভর শিক্ষকতা
- মানবপাচার চক্রের ফাঁদ: চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় জিম্মি ও নির্যাতন, গ্রেপ্তার ১
- জুমার নামাজে যাওয়া হলো না শাওনের, পুকুরে মিলল নিথর দেহ
- শিক্ষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ: ডিমলায় নির্দিষ্ট সময় জ্বালানি সরবরাহ করবে প্রশাসন
- গণভোটের রায়ের প্রতি সম্মান জানাতে নেত্রকোনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সংসদে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাস
- জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারেল
- সারাদেশে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

