স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে আগুনে তিনটি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোরবার রাতে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে স্বপন মিয়ার পার্টসের দোকান ও বেকারি’র গোডাউন, জুনাইদ মাহমুদীর পার্টসের দোকান এবং ওমর ফারুক মিয়ার খাবারের হোটেল দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে তাদের প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার এমদাদুল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version