লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পমাল্য অর্পন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮মে) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বেরে হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী। আরও উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) দেবাশীষ বসাক,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, শিক্ষা অফিসার মোছাঃ আলেয়া ফেরদৌসী গোপালপুর পৌরসভার চেয়ারম্যান রোকসানা মর্তুজা লিলি, আওয়ামী লীগের মহিলা নেত্রী আসিয়া জয়নুল বেনু প্রমুখ। উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক “জুলিও কুরি” শান্তি পদকে ভূষিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
- ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীদের মাঝে মাদকমুক্ত সমাজ ও বাল্যবিবাহ প্রতিরোধের ডাক ওসি রুহুল আমিনের
- টাঙ্গাইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
- নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
- নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন কুর্শা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্জাজ ইসলাম লালমিয়া
- দুর্গাপুরে ঐতিহাসিক টংক আন্দোলনের কিংবদন্তি নেত্রী কুমুদিনী হাজংয়ের জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটল শিশুরা
- দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু



