ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পল্লী উন্নয়ন সম্পাদক, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর ১ম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও তার আত্মার শান্তি কামনা করা হয়।
শনিবার( ২৭শে মে)সকালে নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা দলকে সুসংগঠিত করার জন্য এ্যাড. গৌতম চক্রবর্তীর ত্যাগ,সংগ্রাম, নাগরপুরের রাজনীতিতে অবদান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি আহমেদ আলী রানা, সহ- সভাপতি শরিফুল ইসলাম স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ডেভিড, সহ-সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান কোহিনুর, মো:গোলাম মোস্তফা গোলাম, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন, কৃষক দলের আহবায়ক মো: হুমায়ুন কবীর, সদস্য সচিব মো: জাহিদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুবুর রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমূখ
ব্রেকিং নিউজ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির




