বুধবার, সেপ্টেম্বর ১৬

হলি সিয়াম শ্রাবণ: ‘বিশ্বে শান্তি চাই, যুদ্ধ না, চায়ের বৈঠকে হোক শান্তির আলোচনা’ আন্তর্জাতিক চা-দিবস উপলক্ষে এমনি আহ্বান জানান ময়মনসিংহের গৌরীপুরের চা-বিক্রেতা হারুন।

গতকাল রোববার দুপুরে গৌরীপুর পৌর শহরের ধান মহাল এলাকায় হারুন টি হাউজের উদ্যোগে বিশ্বে শান্তি বজায় রাখার দাবিতে ও বিশ্বের চলমান সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

চা বিক্রেতা মো. হারুন মিয়া বলেন, ‘যুদ্ধের ক্ষতি অনেক। নারী, শিশুসহ অসংখ্য নিরপরাধ মানুষ মারা যায়। বাজারে সব জিনিসের দাম বাড়ে, মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। যেহেতু সারা বিশ্বে চা জনপ্রিয়, তাই চা-দিবসে তিনি শান্তির আহ্বান জানিয়েছি।’

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

এ ছাড়াও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর গণপাঠাগারে নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন প্রমুখ।

টিএমবি/এইচএসএস

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version