আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ (অভয়নগর -বাঘারপাড়া -বসুন্দিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে সাবেক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং পায়রা ইউনিয়নে গণসংযোগ করেন।

আজ শুক্রবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ
ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংযোগ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ফরাজি,৭ নং কৃষক লীগের সভাপতি ওমর ফারুক, রবীন সরকার প্রাক্তন প্রিন্সিপাল, ভৈরব আদর্শ মহাবিদ্যালয়, বিধান চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সিদ্ধিপাশা ইউনিয়ন শাখা, নজরুল ইসলাম সরদার, পরিচালক পল্লী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডাক্তার পরিমল চন্দ্র মৃধা, ২নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সদস্য।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাবু বিপ্লব সরকার, মুশফিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
আজকের মেডিকেল ক্যাম্পে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ বিতরণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version