স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের পৃথক দুই মামলায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মো. জহিরুল আলম ভূইয়া (৬৬) ও উপজেলা বিএনপি সদস্য মো. শমসের মিয়াকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) দিনগত গভীর রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম বলেন, পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছিলো। সে মামলার জহিরুল আলম ভূইয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা করার প্রস্ততি নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version