গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা হরিণাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৫ মে) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দায়িত্বে অবহেলার দায়ে পুলিশ সুপারের নির্দেশে তাকে গাইবান্ধা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।নিহত বায়োজিদের মা রায়হানা বেগম অভিযোগ করে বলেন , আমরা নিখোঁজ ডায়েরী করার পরেও এস আই বুলবুল আসামিদের বাড়ি সঠিকভাবে তল্লাশি করেনি । যদি ঐদিন সে শিরিকুলের বাড়ি ভালোভাবে তল্লাশি করত তাহলে হয়তো আমার ছেলের লাশটা ধানের জমিতে পড়ে থাকার শিয়ালে খেত না ।এ আগে শনিবার (১৩ মে) রাতে ধান ক্ষেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার কামাল হোসেন।

এসময় শিশুটির মা রায়হানা বেগম এসআই বুলবুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে তার শাস্তির দাবি জানান।

ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমানকে পুলিশ আটক করেছে।এদের মধ্যে রোববার দুপুরে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ মে) সন্ধ্যার দিকে ময়নাতদন্ত শেষে বায়েজিদের মরদেহ মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামে এসে পৌঁছে। এরপর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

গত সোমবার (৮ মে) দুপুরে বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই গ্রামের সৌদি বাসী তাহারুল বেপারীর ছেলে বায়েজিদ (৪)।পরদিন মঙ্গলবার (৯ মে) শিশুটির মা রায়হানা বেগম বায়েজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চেষ্টা চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের বিস্তীর্ণ একটি ধান ক্ষেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই অভিযুক্ত সিরিকুলের বসতবাড়িতে ভাঙচুরসহ আগুন দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে পলাশবাড়ী ও গাইবান্ধা ফয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিশুটির দুলাভাই আখিরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রতিবেশী সূদের কারবারি সিরিকুলের ছেলে রোমান এলাকার একজন চিহ্নিত চোর। পাশাপাশি সে নেশায় আসক্ত। রোমানের পরিবারের পক্ষ থেকে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া শালিকা তিশাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে রাজি না হওয়ায় রোমান বিভিন্ন হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় তার ছেলে বায়েজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানান তিনি ।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version