মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে  দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জেলা  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বুধবার (১০ মে) বেলা ১১ টা  থেকে দুপুর পর্যন্ত সদরের নিশির মোড়  গ্রামের  কৃষক মতিয়র রহমান দুদুর এক বিঘা জমির  ধান কেটে দেন তারা। পরে তা ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বি: ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা ।
জেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ   জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরিব অসহায় যেসব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না, তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি।
উপকারভোগী কৃষক মতিয়র রহমান দুদু  জানান, শ্রমিক সংকট ও অতিরিক্ত পারিশ্রমিকের কারণে আমার জমির ধানগুলো কাটতে পা
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version