মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা বন্ধ করায় ঐ গ্রামের ৭/৮টি পরিবার ক্ষেত থেকে তাদের বোরো ধান বাড়ীতে তুলতে বেকায়দায় পড়েছে। পরে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার শিরতা গ্রামের জালাল উদ্দিনের পুত্র আবু রায়হান উজ্জলের বাড়ীর সামনে যাতায়াতের রাস্তায় পূর্ব শ্রæতার জের ধরে প্রতিবেশি মৃত সাহেব আলীর ছেলে ফজর আলী বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে উজ্জলসহ ঐ গ্রামের আরো ৭/৮টি পরিবার তাদের বোরো ধান কেটে বাড়ীতে আনতে এবং ধান মাড়াই মেশিন প্রবেশে সমস্যায় পড়েন। এ সময় উজ্জল রাস্তা বন্ধ করতে বাধা প্রদান করলে প্রতিপক্ষরা তার উপর চড়াও হয়ে মারপিট করেন। এঘটনায় উজ্জল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
মঙ্গলবার সরেজমিনে গেলে এলাকাবাসী সাংবাদিকদের জানায়, প্রতি ধানের মৌসুমে ফজর আলী রাস্তা নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিবাদে লিপ্ত হয়ে রাস্তা বন্ধ করে দেয়। ফজর আলীর আলীর স্ত্রী ফেন্সি বেগম বলেন, আমি আমার জমি দিয়ে একাই রাস্তা দিবো না। সে কারণে রাস্তা বন্ধ করেছি।
আওলাই ইউপির সংরক্ষিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম বলেন, ফজর আলী রাস্তা বন্ধ করলে আমি সেখানে নিজে উপস্থিত হয়ে গ্রামের মানুষের মাঠের ধান বাড়ীতে নিয়ে আসার সময় পর্যন্ত রাস্তার বেড়া খুলে দিতে বললেও তারা খুলে দেয়নি। বরং আমার সামনেই তারা মারামারিতে লিপ্ত হয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক হস্তান্তর
- সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও জামালপুরে শিক্ষকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নেত্রকোনায় ছাত্রদলের শ্রদ্ধা ও দোয়া
- গোরস্থান নিয়ে বিরোধ: বাড়িঘর ও দোকানপাটে হামলা প্রতিবাদে মানববন্ধন
- খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
- চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী
- অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
- স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি



