স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) দুপুরে উপজেলা শ্রমিক লীগ, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে নানা আয়োজনে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা আওয়ালী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে এক বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ল প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন খোকনের সঞ্চালনায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আলোচনা করেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আ’লীগ নেতা নাজমুল সায়াদাৎ বাবুল, আবুল কাশেম, মো. মোবারক হোসেন, শ্রমিক নেতা আবু সাইদসহ বিভিন্ন শ্রমিক শাখার নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version