যশোরের শার্শার বাগাআঁচড়া ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৩০ই এপ্রিল রোজ শনিবার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুম বিট পুলিশিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অভিযান নিয়ে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম আকিক। তিনি বলেন যারা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার তদন্ত ওসি শাহাদাত হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাজী শহিদুল ইসলাম, এএসআই আবু সাঈদ, ইউপি সদস্য মোজাম্মেল গাজী, মতিয়ার রহমান, আজিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য শালিমা খাতুন, শারমিন সুলতানা, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আবুল কালাম।
এর পূর্বে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব আকিকুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের শার্শা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু, দপ্তর সম্পাদক এবিএস রনি, তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ুন কবির মিরাজ, শাহারুল ইসলাম রাজ সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version