মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের প্ল্যাটফর্মে ছেলেকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য মা
অপেক্ষারত ছিলেন।এসময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশনে এসে থামতেই তড়িঘড়ি করে মা উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। মা তাকিয়ে দেখেন ছেলে ট্রেনের সাথে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে পারে নি তার সন্তান। তাই ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দেন মা। এতে তিনি গরুতর আহত হন। গুরুতর আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) কে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।শনিবার (২৯ এপ্রিল)সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version