নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল ও অটো সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১:৪০ মিনিটে ডাঙার হাট থেকে গোমনাতি যাওয়ার সময় ডাঙার হাট শহীদমিনারের পাশে মোটরসাইকেলে এক্সিডেন্ট করে দুজনে মারা গেছে।

নিহতরা হলেন,উপজেলার ডাঙার হাট এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফি ইসলাম(২২) এবং একই এলাকার বুলু হোসেন’র ছেলে রিপন ইসলাম(২০)।

ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান,ডাঙার হাট থেকে গোমনাতি যাওয়ার সময় ডাঙার হাট শহীদমিনারের পাশে আজ (২৪ এপ্রিল) বেলা ১১:৪০ মিনিটে মোটরসাইকেলে এক্সিডেন্ট করে।এসময় এলাকাবাসীর সহযোগিতায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত বলে নিশ্চিত করে।নিহতরা এখনো হাসপাতালে রয়েছে,আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version