সিয়াম সাধনার পবিত্র মাস শেষে মুসলমানরা মেতে উঠেছেন ঈদ উদযাপনে। প্রিয়জনদের জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। এরইমধ্যে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জয়া। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’

তিনি আরো লিখেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি। ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক! ঈদ হোক সুখ ও আনন্দে ভরপুর। ঈদ মোবারক।’

এই অভিনেত্রীর রয়েছে এক বিশাল অনুরাগী গোষ্ঠী। মুহূর্তেই তারা মন্তব্যের ঘরে গিয়ে প্রিয় তারকাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন সেই পোস্ট।

 

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version