নিজস্ব প্রতিনিধি,বগুড়া
বগুড়া শহরে অবৈধভাবে জুস প্রস্তুতের অভিযোগে জারিন এগ্রো ফুড কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৭ এপ্রিল) বিকালে শহরের কৈগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জারিন এগ্রো ফুডে অভিযান পরিচালনা করি। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় জুস প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও এক হাজার কেজি জুস ধ্বংস করা হয়েছে। পরে কারখানা সিলগালা করে দেওয়া হয়।’
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস ও র্যাব-১২ এর একটি দল সহযোগিতা করেন বলে জানান তিনি।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির
- বর্ষার শাপলায় বরিশালে কৃষকের মুখে হাসি, দৈনিক আয় ২ হাজার টাকা
- তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
- সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
- দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার
- ফেনীর ডা. আশরাফ ফিসারিজের জাতীয় পদক লাভ
- মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোন দিন



