মধ্যরাতে রাজধানীর ওয়ারীর একটি শোরুমে আগুন লেগেছে বলে জানা যাায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ১৭ এপ্রিল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনের শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এরপর সামনে থাকা একটি শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version