তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:পলাশবাড়ী উপজেলায় ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগম (৪৪) নামের এক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) পৌনে ১২ টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহসড়কের বাঁশকাটা এলাকার ব্রাক মোড়ের পূর্ব পাশে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫ বোতল ফেনসিডিল জব্দ ও নারীকে আটক করা হয়।

আটককৃত মঞ্জুয়ারা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদার গ্রামের রইছুল আজম খাঁর স্ত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেস্ট ওয়ান নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটে থাকা মঞ্জুয়ারা বেগমের হেফাজতে ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ মাদকের সঙ্গে জড়িত মঞ্জুয়ারাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version