তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে বৃদ্ধা মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। সে নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো। তার অত্যাচারে অতিষ্ট হয়ে স্ত্রীসহ সন্তানরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে নানার বাড়িত বসবাস করেন। এরই ধারাবাহিকতায় আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে মাতাল অবস্থায় আব্দুল কুদ্দুস তার মাকে মারপিট বরে গলাটিপে হত্যা করেন। পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে, অভিযুক্ত আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন মিয়া বলেন, আব্দুল কুদ্দুস তার দাদিকে গলা টিপে হত্যা করেছেন।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। তার মা কুলসুম বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version