ভারতের বিহার রাজ্যে এক দম্পতি তাদের দুই মেয়েকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। মেয়ে দুটির বয়স ১৮ ও ১৬ বছর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছে মেয়ে দুটির বাবা নরেশ বৈঠা। তবে পুলিশ তাদের মা রিঙ্কু দেবীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, তার দুই মেয়ে ভিন জাতের ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। এ নিয়ে বার বার নিষেধ করা সত্ত্বেও তারা শুনত না। এজন্য তারা দুই মেয়েকে খুন করেছেন।

পুলিশ জানিয়েছে, বাবা ও মা দুজনই এ হত্যার ঘটনার সঙ্গে জড়িত।  যাদের সঙ্গে ওই মেয়েরা মিশত তাদের নিয়ে আপত্তি ছিল তাদের বাবা মায়ের। আর তার জেরেই তাদের খুন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version