মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক লালপুর বার্তা পত্রিকার সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে পত্রিকাটির সম্পাদক ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, লালপুর বার্তার উপদেষ্টা সম্পাদক এ কে আজাদ সেন্টু, লালপুর পাবলিক লাইব্রেরীর সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, গণেশ চন্দ্র, গোলাম সারাওয়ার মিলন, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী সচিব সালাহ উদ্দিন, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুর রশিদ মাস্টার, লালপুর বার্তার অনলাইন বার্তা সম্পাদক ফারহানুর রহমান রবিন প্রমূখ।

এছাড়া স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

টিএমবি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version