Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    কৃষি ও মাটি

    ব্রাহ্মণবাড়িয়ায় বিনিময় প্রথায় পণ্যের বিনিময়ে মিলছে শুঁটকি

    The Mail BDBy The Mail BDএপ্রিল ১৬, ২০২৩Updated:এপ্রিল ১৬, ২০২৩No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আব্দুল্লাহ আল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ শত বছরের ঐতিহ্য ধারণ করে প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে বসে শুঁটকি মেলা। বৈশাখ মাসে স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্যের ওপর ভিত্তি করে শুরু হয় মেলার প্রচলন। এর মূল আকর্ষণ “বিনিময় প্রথা”। ভোর ৪টা থেকে শুরু হয় বেচাকেনা। চাল, ডাল, আম, পেঁয়াজ, রসুন, ধান, শিমের বিচি, আলু, সরিষাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিনিময়ে দেয়া হয় শুটকি। তবে এখন ঐতিহ্য রক্ষায় স্বল্প সময়ের জন্য মিলে পণ্যের বিনিময়ে পণ্য, টাকার বিনিময়ে কেনাবেচা হয় বেশি। সদর ইউনিয়নের কুলিকন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে মেলাটি। প্রাচীনকালের পণ্য বিনিময় প্রথা কেমন ছিল, তার কিছুটা আঁচ মেলে ঐতিহ্যবাহী মেলাটিতে। বাংলা পঞ্জিকার নিয়মানুযায়ী, নববর্ষের দ্বিতীয় দিনে সনাতন ধর্মাবলম্বীদের পয়লা বৈশাখ উপলক্ষে নিয়মিতভাবে প্রতিবছর এই মেলা বসে। স্থানীয় জেলেরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই ব্যতিক্রমী এ মেলা করে থাকে। একসময় বৈশাখ মাসে মাছ ধরা ও খাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। ধারণা করা হয়, বৈশাখ মাসেও মাছের স্বাদ পেতে আগে থেকে শুকিয়ে রাখা মাছ বা শুটকির মেলা আয়োজন শুরু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে গবেষণার দরকার। প্রায় দুইশ বছরের পুরোনো মেলাটি চলে আসছে কোনো আয়োজক কমিটি ছাড়াই। নিজ নিজ অবস্থান থেকে মেলা সফল করার চেষ্টা করেন স্থানীয়রা। দেশের নানা প্রান্ত থেকে আসেন ব্যবসায়ী ও ক্রেতারা। একদিনে মেলায় অর্ধকোটি টাকার শুঁটকি বিক্রি হয়। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এবারের মেলার আজ শেষ দিন। সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা দোকান নিয়ে বসে আছেন। মেলায় শতাধিক রকমের শুঁটকি উঠেছে বলে দাবি বিক্রেতাদের। মেলায় স্থানীয় জেলেদের উৎপাদিত মিঠা পানির মাছের শুঁটকি বেশি। মাছের ডিমও বিক্রি হতে দেখা গেছে। শুটকি ছাড়াও বাহারি খাবার, মনিহারি মাটির খেলনা, তৈজসপত্র, কাঠের সামগ্রীর দোকানও বসান বিক্রেতারা। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই শতাধিক দোকানের প্রতিটিতে ৫-৮ লাখ টাকার শুঁটকি আছে। কিছু দোকানে আছে ২০-২৫ লাখ টাকার। ক্রেতা ভালো এলে কয়েক কোটি টাকার শুঁটকি বিক্রি হবে। উপজেলার ১৯টি বিলের মাছ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের শুঁটকি রয়েছে মেলায়। পাশাপাশি সামুদ্রিক মাছের শুঁটকিও তুলেছেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী জানান, এ বছর দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৮০০ টাকা বেড়েছে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ বেশি দাম দিয়ে কিনতে চায় না। সুনামগঞ্জের ব্যবসায়ী অমিত দাস বলেন, “আমি মেলায় এবার ২৭ লাখ টাকার শুটকি আনছি। তিন ঘণ্টায় মাত্র ২৬ হাজার টাকা বেচতাম পারছি। গত বছরের তুলনায় এবার দোকান বেশি। ক্রেতারা শুঁটকি কিনতে পারছেন দরদাম করে।” উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, সম্পূর্ণ কেমিক্যাল ও বিষমুক্ত শুটকি দেশের বাইরেও যাচ্ছে। ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ঐতিহা ধরে রাখতে উপজেলা প্রশাসন আয়োজকদের পাশে থাকবে।

    Brahmanbaria Nasirnagar
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    The Mail BD

    Related Posts

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.