আবদুল হান্নানঃ 

ভোলা সদর  উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো: নিরব (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার ( ১২ এপ্রিল ) বিকালে ভোলা সদর উপজেলার  ইলিশা ফেরিঘাট এলাকা থেকে  তাকে আটক করা হয়।
আটককৃত নিরব ভোলা সদর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত আসামি ইলিশা লঞ্চঘাটের লক্ষীপুরগামী ঘাটে অবস্থান করছিলো। খবর পেয়ে এএসআই সুজন,এএসআই মাইনুল ইসলামসহ আমাদের একটি পুলিশ টিম অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আসামীর  বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা জেলা প্রতিনিধি ।। 
Share.

Abdul Hannan, i am a Video Content Creator, writing and media journalist. And professional digital marketer.The Mailbd Correspondent and News Editor.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version