সুনামগঞ্জ প্রতিনিধি::
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় তাহিরপুর উপজেলার শ্রীপুর (দঃ) ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় ইউনিয়নের সুলেমানপুর বাজারে আয়োজিত এ মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্যামল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাছান উজ্জ্বল।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, শ্রীপুর (দঃ) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাছরুম, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসনাত রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি চয়ন আহমেদ, সহ-সভাপতি তালহা আহমেদ প্রমুখ।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version