অনলাইন ডেস্ক: সরকার বিনা উস্কানিতে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নওগাঁয় সুলতানা জেমনিসকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে। মৌলিক জায়গাগুলোতে তারা সংবিধানকে পরিবর্তন করে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। ১৯৭২ সালের আমাদের যে সংবিধান তৈরি হয়েছিল সেটি ছিল সবচেয়ে গণতান্ত্রিক। পরবর্তী সময়ে সংবিধানে বিভিন্ন পরিবর্তন এসেছে। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন সংসদীয় গণতন্ত্র ফিরে আসে।

বর্তমান সরকারের কাছে নারী-পুরুষ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কেউ নিরাপদ নয় বলে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনে তারা ১৭৩ দিন হরতাল করেছিল। আন্দোলনে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছিল।

মির্জা ফখরুল বলেন, র‍্যাব ওপরের নির্দেশ ছাড়া কোন কাজ করতে পারেনা। যা বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে। মত প্রকাশের স্বাধীনতাই গণতন্ত্র হলেও এই সরকার ভিন্নমত প্রকাশ করতে দেয় না।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন ও পরিবর্তনের কথা বলছে, তখন তথ্যমন্ত্রী তা নাকচ করছেন।

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version