মধ্যনগরে ৭৫ পিস ইয়াবা সহ কুখ্যাতসুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৭৫ পিস ইয়াবা সহ গোপাল চন্দ্র তালুকদার(৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) গভীর রাতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক’র নির্দেশনায় বংশীকুন্ডা দঃ ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে এসআই গোলাম সারোয়ারের সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা(দ:) ইউপির রাঙ্গামাটি গ্রামের মৃত গোপেশ চন্দ্র তালুকদারের পুত্র গোপাল চন্দ্র তালুকদার (৩৬)কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, গোপাল চন্দ্র তালুকদার একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী।এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মাদক মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।এ ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version