মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন এ দেশে কোনো শিক্ষানীতি ছিল না। বিগত কোনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি। তাদের সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পরে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন করা হয়েছে।এই শিক্ষানীতি সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগপোযুগী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২ টায় নলছিটি উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন,শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডে উৎপত্তি হয় প্রইমারী শিক্ষা থেকে। এটা অনুধাবন করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু ওই সময়কার সকল প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করলেন।

তিনি আরও বলেন,আগেরকার মেয়েরা শিক্ষার ব্যপারে আগ্রহী ছিল না, কারণ তাদের এতো সুযোগ সুবিধা ছিল না।বর্তমানে লেখাপড়া শেষ করেই তাদের চাকরি হচ্ছে। তাদের সমান সুযোগ সুবিধা করে দিয়েছে প্রধামমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃমহিতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version