মো: আতাউর রহমান।

“মিরপুর প্রতিনিধি”

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো: আল ফারুক

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসও।
মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের পাইকারী মার্কেট। যেখানে রয়েছে হাজারো মানুষের সপ্ন। আসন্ন রমজান কে ঘিরে বাজারে ব্যাবসায়ীদের কোটি টাকার এই ক্ষতি কিভাবেই সামাল দিবে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনী বিজিবি ও ফায়ার সার্ভিসের দক্ষ ইউনিট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version