তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা ফেনসিডিলসহ রনি সরকার (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রনি সরকার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের উপজেলার কচুয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করাসহ মাদক ডিলার রনি সরকারকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version