বুধবার, সেপ্টেম্বর ১৬

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ শাহআলম মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার ব্যবহৃত মোটরসাইকেল ট্যাংকির ভেতর থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

 

শনিবার (১ এপ্রিল) বিকেলে র‍্যাব ১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত শাহআলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের ফয়জার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহআলম মিয়ার মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত শাহআলম মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version