বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে লাল পোশাকে দেখা যায় তাকে। তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর লাল পোশাকপরা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিয়ের প্রস্তাব পান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাল মিরর ওয়ার্ক করা শারারা পরেছিলেন। সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি। তার মুখে লেগে ছিল সেই মিষ্টি হাসি। সবমিলিয়ে রোদের মতো ঝলমল করছিলেন অভিনেত্রী। রাশমিকার এই হাসিতেই পাগল তার ভক্তরা।

অভিনেত্রীর ভক্তরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন। তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’

রাশমিকা মান্দানার অভিনয় দক্ষতা শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, সারা ভারতের দর্শকদের মন জয় করেছে। অভিনেত্রীর সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা আকর্ষণ করেছে সবাইকে। ‌

 

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version