মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তরিকুল ইসলাম সুজাত (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

অদ্য শুক্রবার (২৪ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রিজ থেকে তরিকুল ইসলামকে আটক করে।

সড়কে চলাচলকারী সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি পলিথিনে মোড়ানো সাদা কাগজে তৈরি করা গাঁজার পুড়িয়াসহ মোট ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ের সত্যতা জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version