নাটকপাড়ায় কান পাতলেই শামীম-অহনার প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনে একসঙ্গে একটার পর একটা নাটকে অভিনয় করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এতে দেখা যাবে অহনা চরিত্রবান স্বামী চাচ্ছেন।

আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। নাটকটিতে শামীম হাসান সরকার ও অহনা রহমান ছাড়াও আরো অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version