দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোস্তাক আহম্মেদ(৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টায় পাঁচবিবি ১নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ পাঁচবিবি বাজার এলাকার মৃত সলিম উদ্দিনের পুত্র এবং সে পেশায় একজন দর্জি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মোস্তাক আহম্মেদ ১নং রেলগেট সংলগ্ন তার দোকান থেকে বের হয়ে পূর্ব পাশে দোকানে চা খাওয়ার জন্য রেলগেট পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দ্রæত গতিতে ১নং রেলগেট অতিক্রম করার সময় ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version