মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):-

দিনাজপুরের পার্বতীপুরে এক কৃষকের বাড়িতে একটি গাভী একসঙ্গে চার বাছুরের জন্ম দিয়েছে। ঘটনা জানাজানি হলে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ৫নং চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকায় কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলীর (৩৮) গাভীটি চার বাছুরের জন্ম দেয়।এ ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।রমজান আলী জানান, শ্বশুরবাড়ি থেকে আমাকে একটি দেশি গরু দেওয়া হয়েছিল।আমি সেটিকে লালন

পালন করে বিক্রি করে দিই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনি। এর কয়েকদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়। এটি চারটি বাছুর জন্ম দিয়েছে। ৩টি দামুড় ও একটি আড়িয়া (ষাড়) বাছুর।

তিনি বলেন, আমার আরও চারটি বিদেশি গরু আছে। এই প্রথম একটি গরু চারটি বাছুর জন্ম দিল। ঘটনার পর বিভিন্ন এলাকার লোক দেখতে আসছে। এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পেয়েছি।এ বিষয়ে এলাকাবাসী বলেন, একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। এটি রমজান আলীর প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version